গল টেস্টের দ্বিতীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪
বাংলাদেশের বিপক্ষে ১৯০-এর ঘরে আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান কুশল মেন্ডিস। প্রথম দুজন ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক (১৯৪) ও ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো (১৯৫)।
২৯
ছয় টেস্টে ২৯ উইকেট মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের হয়ে প্রথম ছয় ম্যাচে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন তাইজুল ইসলাম (৩১)।
২০০২
বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ৪০০ রান তুলে ফেলার পর দ্বিতীয়বারের মতো অলআউট শ্রীলঙ্কা। প্রথমবার ২০০২ সালে কলম্বো টেস্টে। ওই ম্যাচে ৫ উইকেটে ৪৪৭ থেকে ৫৪১ রানে অলআউট হয় লঙ্কানরা।
১
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে উদ্বোধনী জুটিতে কালই প্রথম শতরানের জুটি পেল বাংলাদেশ। ছয় ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম ছক্কা মারলেন সৌম্য সরকার।
১ম
টেস্টে শ্রীলঙ্কার মাটিতে কালই প্রথম উইকেট পেলেন সাকিব আল হাসান। অবশ্য সাকিব এর আগে শ্রীলঙ্কায় টেস্টই খেলেছেন একটি। ২০০৭ সালে সেই ম্যাচে ১৬ ওভারে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।