গল টেস্টের পঞ্চম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৩
গলে চতুর্থ ইনিংসে এ নিয়ে তৃতীয়বার ৫ উইকেট পেয়েছেন রঙ্গনা হেরাথ। কোনো নির্দিষ্ট ভেন্যুতে অন্য কোনো বোলার চতুর্থ ইনিংসে দুবারের বেশি ৫ উইকেট পাননি। অবশ্য কলম্বোর এসএসসিতে হেরাথেরই এ কীর্তি আছে চারবার।
১০
চতুর্থ ইনিংসে দশমবারের ৫ উইকেট পেলেন হেরাথ। অন্য কোনো বোলারের সাতবারের বেশি এ কীর্তি নেই।
১৫
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট জয়ের সংখ্যা, যেকোনো দলের বিপক্ষে সর্বোচ্চ। বাংলাদেশেরও কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড এটি।
৩৬৬
রঙ্গনা হেরাথের টেস্ট উইকেটসংখ্যা। ড্যানিয়েল ভেট্টোরিকে (৩৬২) টপকে টেস্টের সফলতম বাঁহাতি স্পিনার এখন হেরাথ। ভেট্টোরির (১১৩) চেয়ে ৩৪ টেস্ট কম খেলেছেন শ্রীলঙ্কার আপৎকালীন অধিনায়ক।
২১.৬৮
২০১৭ সালে প্রথম ও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং গড়ের পার্থক্য। প্রথম ইনিংসে যেখানে ৪১.৬৮ গড়ে রান তুলছে বাংলাদেশ, সেখানে দ্বিতীয় ইনিংসেই গড় নেমে এসেছে ২০-এ!
২৭
টেস্টে তিন ইনিংসে ২৭ বল খেলে এখনো রান করতে পারেননি শুভাশিস রায়। সবচেয়ে বেশি বল খেলে টেস্টে রানশূন্য থাকার রেকর্ড এটি।