গলফার কেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেভিন পিটারসেন
কেভিন পিটারসেন

ইংল্যান্ডের হয়ে হয়তো আর খেলা হবে না কখনো। কেভিন পিটারসেনের কাছে এখন ক্রিকেট মানে কাউন্টি, আইপিএল, বিগ ব্যশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ—এসব। তবে দেশের হয়ে না খেলতে পারায় যে অনাকাঙ্ক্ষিত অবসরটুকু পেয়ে গেছেন সেটা কাজে লাগাতে ভুল করছেন না ইংলিশ ব্যাটসম্যান। না, ক্রিকেটে নয়, গলফে। সাংবাদিক বন্ধু পিয়ার্স মরগানের সঙ্গে পরশু খেলতে গিয়েছিলেন সারের ওয়েন্টওর্থ গলফ কোর্সে। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান যে গলফটাও মন্দ খেলেন না সেটা জানা গেল পরে মরগানের টুইট দেখে, ‘অবিশ্বাস্য! পিটারসেন ১২০ গজ দূর থেকে ইগল (পার থেকে দুই শট কম) করেছে!’ ক্রিকেট ছেড়ে কি গলফে মনোযোগ দেওয়ার কথা ভাবছেন পিটারসেন? ডেইলি মেইল।