গাজীকে টেনে তুললেন সানি-শরীফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ শরীফ। ফাইল ছবি
মোহাম্মদ শরীফ। ফাইল ছবি

৯৭ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। শামসুর রহমান, এনামুল হক, অলক কাপালি, এমনকি ভারতের গুরকিরাত সিংও ততক্ষণে ড্রেসিংরুমে। ওখান থেকে আর কতটুকুই যাওয়া সম্ভব গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে!


শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুব বেশি যায়ওনি তাদের স্কোর। তবে প্রাইমের সামনে শেষ পর্যন্ত ২১৪ রানের লক্ষ্য দেওয়া যাবে, সেটাও কি ভাবা গিয়েছিল?

কাজটা সম্ভব করলেন ইলিয়াস সানি এবং মোহাম্মদ শরীফ। ষষ্ঠ উইকেটে ফারুকের সঙ্গে সানির ৩৯ এবং অষ্টম উইকেটে শরীফ-ফরহাদ হোসেনের ৫১ রানের জুটির সৌজন্যেই ৮ উইকেটে ২১৩ হয়েছে গাজীর স্কোর। ৬৮ বলে ৪৬ রানে সানি করে দিয়েছেন ইনিংস মেরামতের কাজটা। পরে শরীফের ২৫ বলে অপরাজিত ৩৯ রান দলকে নিয়ে গেছে মোটামুটি একটা লড়াই করার জায়গায়।

২০০৭ সালের পর থেকেই আর আন্তর্জাতিক ক্রিকেটে নেই শরীফ। তবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত। এবারও প্রায় প্রতি ম্যাচেই পরিস্থিতির দাবি মিটিয়ে খেলছেন। ১৩৬ রানে ষষ্ঠ উইকেট পড়ার উইকেটে আসেন শরীফ। ফরহাদ রেজার বলে এক রান নিয়ে শুরু, পরের ওভারেই ছক্কা হাঁকান অশোক মেনারিয়ার বলে। চার বাউন্ডারির সঙ্গে পরে শেষ ওভা‌রে আরেকটা ছয় মেরেছেন আল আমিনকে। তার আগের বলেই চার। ওই ওভারে আসা ১৩ রানের ১১-ই শরীফের।

এর আগে অবশ্য গাজীকে বিপর্যয়ের মুখ থেকে টেনে তোলেন সানি। পরিস্থিতির দাবি মিটিয়ে খেলেছেন তিনিও। প্রথম বাউন্ডারি মেরেছেন ৫৭তম বলে। এর আগে দৌড়েই নিয়েছেন ৩১ রান। মেনারিয়ার বলে রাহাতুলের ক্যাচ হওয়ার আগে সানি বাউন্ডারি মেরেছেন আর একটাই।