গানের কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের কোহলি
গানের কোহলি

ব্যাট হাতে তো অনেকের মতেই এখন বিশ্বসেরা তিনি। এবার বোধ হয় গানের জগতেও রাজত্ব বিস্তার করতে চাইছেন বিরাট কোহলি। সে যাত্রায় সঙ্গীও পেয়েছেন দারুণ একজনকে—এ আর রহমান। যেকোনো নতুন শিল্পী যা স্বপ্নেও ভাবতে পারে না সেটি করেছেন কোহলি, অস্কার বিজয়ী সুরকারের সুরে কণ্ঠ দিয়েছেন তিনি। ভারতে শুরু হচ্ছে ফুটবলের বহুল জনপ্রিয় সংস্করণ, ফুটসাল। ভারতীয়দের কাছে যেটিকে কোহলি তুলে ধরছেন ফুটবলের টি-টোয়েন্টি বলে। প্রিমিয়ার ফুটসালের বিশেষ দূত হয়েছেন কোহলি। এ জন্যই কোহলির হঠাৎ শিল্পী বনে যাওয়া! প্রতিযোগিতার থিম সং গাওয়ার দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন কোহলি, শুধু গান গেয়েই থামেননি, এ আর রহমানের সুরে নেচেও দেখিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। ওয়ান ইন্ডিয়া।