গান্ধী-ম্যান্ডেলার নামে সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাপেল-হ্যাডলি, বোর্ডার-গাভাস্কার—দ্বিপাক্ষিক সিরিজের অনেকগুলোর সঙ্গেই জড়িয়ে আছেন ক্রিকেট কিংবদন্তিরা। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ অবশ্য ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে। দুই দেশের দুই মহানায়কের নামে এখন থেকে এই সিরিজের নাম হচ্ছে ‘মহাত্মা গান্ধী-নেলসন ম্যান্ডেলা’ সিরিজ।
কিছুদিন আগে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছিলেন, দ্বিপাক্ষিক সিরিজগুলোর একটা নিজস্ব নাম ও ধরন থাকা উচিত। দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের নামটা সম্ভবত সেই কথার সূত্র ধরেই এল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত যেমন ব্যাখ্যা করলেন, ‘দুই দেশের লোকদেরই মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার আদর্শকে তুলে ধরার চেয়ে বড় কর্তব্য আর কিছু নেই।’ অহিংস আন্দোলনের প্রবর্তক গান্ধীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার অবশ্য অনেক স্মৃতি জড়িয়ে আছে, আইনজীবী হিসেবে এখানে দুই দশকেরও বেশি সময় ছিলেন। আর ম্যান্ডেলা তো বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য কিংবদন্তিই হয়ে আছেন।
চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী নভেম্বরে ভারতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। রয়টার্স।