২৩৭*, ১৮৯*, ১৮০*—ওয়ানডেতে মার্টিন গাপটিলের সর্বোচ্চ তিনটি ইনিংস, নিউজিল্যান্ডেরও। দলের সর্বোচ্চ তিনটি ইনিংসই একজনের—এই কীর্তিতে গাপটিল একমেবাদ্বিতীয়ম। কিউই ব্যাটসম্যান ভেঙেছেন ওয়ানডেতে সবচেয়ে বেশিবার ১৮০ বা তার বেশি রান করার রেকর্ডও। এত দিন দুটি ১৮০ ছাড়ানো ইনিংস নিয়ে ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার সঙ্গে এক পঙ্ক্তিতে ছিলেন গাপটিল। তবে গাপটিলের ১৫০ ছাড়ানো ইনিংস এই তিনটিই। ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি দেড় শ ছাড়ানো ইনিংস আছে মাত্র ছয়জনের। সর্বোচ্চ পাঁচবার ১৫০ ছাড়িয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার গত জানুয়ারিতেই ছুঁয়েছেন টেন্ডুলকারকে। চারটি ১৫০ ছাড়ানো ইনিংস নিয়ে চারজন আছেন দুইয়ে।
ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৫০ ছাড়ানো ইনিংস
ম্যাচ সেঞ্চুরি
৫ শচীন টেন্ডুলকার ভারত ৪৬৩ ৪৯
৫ ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ৯৩ ১৩
৪ সনাৎ জয়াসুরিয়া শ্রীলঙ্কা ৪৪৫ ২৮
৪ ক্রিস গেইল ও. ইন্ডিজ ২৬৯ ২২
৪ রোহিত শর্মা ভারত ১৫৩ ১০
৪ হাশিম আমলা দ. আফ্রিকা ১৪৯ ২৪