গাপটিলের ব্যাটে রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ৬৮.৩৭ গড়ে করেছিলেন ৫৪৭ রান। সেই ফর্মটা ধরে রেখেছেন মার্টিন গাপটিল। গত মাসে ইংলিশ কাউন্টিতে করেছেন ক্যারিয়ারে প্রথম শ্রেণির প্রথম ডাবল সেঞ্চুরি—১৭৬ বলে ২২৭। ইংল্যান্ড সফরে গত পরশু শেষ হওয়া নিউজিল্যান্ডের সর্বশেষ প্রস্তুতি ম্যাচে করলেন ১৫০ রান। ১১ জনেরও বেশি ফিল্ডার নেওয়ায় উস্টারশায়ারের বিপক্ষে এই ম্যাচটি অবশ্য প্রথম শ্রেণির মর্যাদা পাচ্ছে না। তা না পেলেও সেঞ্চুরির আত্মবিশ্বাস নিয়েই ২১ মে থেকে শুরু লর্ডসে প্রথম টেস্ট শুরু করতে পারবেন গাপটিল। এই ইংল্যান্ডের মাটিতেই স্বাগতিকদের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট ম্যাচটি কিউই ওপেনার খেলেছিলেন ২০১৩ সালের মে মাসে। এএফপি।