গাপটিলের ২৩৭*

রান বল
০-৫০ ৬৪
৫১-১০০ ৪৭
১০১-১৫০ ২৩
১৫১-২০০ ১৮
৩৫
২৪টি চার ও ১১টি ছক্কা, মোট ৩৫ বার বলকে সীমানা ছাড়া করেছেন গাপটিল। ওয়ানডেতে একমাত্র রোহিত শর্মাই ইনিংসে এর চেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন (৩৩ চার, ৯ ছয়, বিপক্ষ শ্রীলঙ্কা, ২০১৪)।
১২০
প্রথম ১২০ বলে ১১৭ রান করেছেন মার্টিন গাপটিল। পরের ৪৩ বলে ১২০।
১
বিশ্বকাপে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া প্রথম নিউজিল্যান্ড ব্যাটসম্যান গাপটিল
১
নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি পেলেন গাপটিল। ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ইনিংসটা গাপটিলেরই ছিল। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে অপরাজিত ১৮৯ রান করেছিলেন গাপটিল।
৩৪২
ওয়ানডেতে পর পর দুই ইনিংসে সবচেয়ে বেশি রান এখন গাপটিলের (১০৫ ও ২৩৭*)। এর আগে টানা দুই ইনিংসে ৩১৬ রান করেছিলেন ভারতের রোহিত শর্মা (৫২ ও ২৬৪)।
১৪৯
গাপটিলের ডাবল সেঞ্চুরির আগে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ১৪৯ করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, ২০০৭ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে।
১৬৩
বলে
২৩৭*
রান
১ x ৫৩
২ x ৮
৩ x ২
৪ x ২৪
৬ x ১১
অফসাইডে
১০৮ রান
অনসাইডে
১২৯ রান
১৯৫
নিউজিল্যান্ড ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান রস টেলরের। গাপটিলের চেয়ে ১৯৫ রান কম।