গাভাস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো অনুরোধে ঢেঁকি গিলতে হতে পারে। গত বছর বিসিসিআইয়ের আইপিএল কমিটির চেয়ারম্যান হয়েছিলেন সুনীল গাভাস্কার। সেই দায়িত্ব পালন করতে গিয়ে টিভিতে ধারাভাষ্য দিতে পারেননি। পত্রপত্রিকায় কলাম লিখতেন, সেটাও পারেননি। এমনকি ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিজের মতটুকু দেওয়ারও সুযোগ হয়নি। চেয়ারম্যানের দায়িত্ব কতটুকু আগ্রহভরে আর কতটুকু দায়ে পড়ে নিয়েছিলেন কে জানে! তবে গাভাস্কার এখন ওই সময়টুকুর জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন বোর্ডের কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গাভাস্কার প্রায় ১.৯ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। আইপিএলের সময় এই টাকাটা সাবেক এই ব্যাটসম্যান উপার্জন করতে পারতেন বলেই দাবি করেছেন। বিসিসিআইয়ের অবশ্য ক্ষতিপূরণ দেওয়ার কথা। কিন্তু সেটা ১.৯ কোটি রুপি না-ও হতে পারে। এনডিটিভি।