গার্নারের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কপিল দেব নিলেন ভিভ রিচার্ডসের সেই বিখ্যাত ক্যাচ, আর তাঁর আউটের পরই ব্যাটিং অর্ডার ধসে পড়ল ক্যারিবীয়দের। ১৮৩ তাড়া করতে নেমে ১৪০ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জিতল ভারত। অথচ ওই বিশ্বকাপেও হট ফেবারিট ছিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে ভারতকে হারিয়ে টানা তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শিরোপা জেতাটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। প্রায় ৩২ বছর আগের ঘটনা, কিন্তু এখনো সেটি মনে পড়লে হতাশায় ডুবে যান জোয়েল গার্নার, ‘ওই হারের পর দীর্ঘদিন আমি আমার সতীর্থদের সঙ্গেও রাগে কথা বলিনি। আমার ক্যারিয়ারের সেটাই সবচেয়ে বড় আক্ষেপ হয়ে আছে।’ কেন সেই হার? এত দিন পরে এসে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারের বিশ্লেষণ, ‘অতিরিক্ত আত্মবিশ্বাস খুব খারাপ জিনিস। ভারত ১৮৩ রানে অলআউট হওয়ার পর আমরা ধরেই নিয়েছিলাম বিশ্বকাপ জিতে গেছি।’ ক্রিকইনফো।