গার্নারের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদিন ফেরাতে সোনালি সময়ের সারথিদের নানাভাবে সম্পৃক্ত করতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সাবেক পেসার জোয়েল গার্নারকে তাই দলের ম্যানেজার করে আনা হলো। টেস্ট-ওয়ানডে মিলিয়ে ৪০৫ উইকেটের মালিক তিন বছরের চুক্তিতে দায়িত্ব নিলেন। আগেও এক দফা ম্যানেজারের ভূমিকায় কাজ করেছেন এই ৬৩ বছর বয়সী। ২১ জুলাই ভারতের বিপক্ষে শুরু হোম সিরিজ দিয়ে কাজ শুরু হবে গার্নারেরও। ক্রিকবাজ।