গিলক্রিস্টের পাশে সাঙ্গাকারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিসারা পেরেরার বলে মার্টিন গাপটিলের ক্যাচ উঠল। উইকেটের পেছন থেকে সেটা ধরেই রেকর্ড বইয়ে নিজের নামটা অ্যাডাম গিলক্রিস্টের পাশে তুলে নিলেন কুমার সাঙ্গাকারা। ওয়ানডেতে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড এখন এই দুই উইকেটকিপারের (৪৭২)। ২০০৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া গিলক্রিস্ট ২৮৭ ম্যাচে উইকেটের পেছনে থেকে ক্যাচ নিয়েছেন ৪১৭টি, সঙ্গে ৫৫টি স্টাম্পিংও রয়েছে তাঁর। ডানেডিনে কাল তাঁকে স্পর্শ করা সাঙ্গাকারা ৩৯৬ ম্যাচে ৩৭৬টি ক্যাচের পাশাপাশি স্টাম্পিং করেছেন ৯৬টি। অবশ্য উইকেটকিপার ও ফিল্ডার হিসেবে এরই মধ্যে গিলক্রিস্টকে ছাড়িয়ে গেছেন তিনি। ৪৭২টি ডিসমিসালের বাইরে ফিল্ডার হিসেবেও ১৯টি ক্যাচ আছে সাঙ্গাকারার।