পুরোপুরি শঙ্কামুক্ত শাওন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালেহ আহমেদ
সালেহ আহমেদ

আর কদিন পরেই মাঠে ঘরের মাঠে পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তারই প্রস্তুতি চলার সময় অপ্রত্যাশিত এক দুর্ঘটনা ঘটে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শিবিরে। নেট অনুশীলনের সময় মাথায় গুরুতর আঘাত পান সালেহ আহমেদ শাওন। দ্রুতই নেওয়া হয় হাসপাতালে। তবে সিটি স্ক্যান করার পর গুরুতর কিছু ধরা পড়েনি। শাওন পুরোপুরি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎ​সকেরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে বেশ ভালো বোলিং করেছিলেন এই বাঁ হাতি স্পিনার। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও ১৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট। আসন্ন যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম সদস্য।

আজ সকালে চট্টগ্রামে জাতীয় যুব দলের নেট অনুশীলনের সময় ব্যাটসম্যান সাঈদ সরকারের একটি শট মাথায় লাগে শাওনের। এরপরই দ্রুত নেওয়া হয় হাসপাতালে। শাওনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ বলেছেন, ‘শাওন এখন পুরোপুরি শঙ্কামুক্ত। সে সুস্থ আছে। তবে বিকেল পর্যন্ত তাঁকে হাসপাতালে রাখা হবে।’