গুলিসহ গ্রেপ্তার ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। পরশু ডমিনিকার ডগলাস চার্লস বিমানবন্দরে বন্দুকের গুলিসহ আটক করা হয়েছে তাঁকে। উইন্ডওয়ার্ড আইল্যান্ডের এই ক্রিকেটারের কাছে পাওয়া গেছে ৫০টি গুলি। গতকালই আদালতে তোলার কথা ফ্লেচারকে। দলের সঙ্গে অনুশীলন শেষে ডমিনিকা ছাড়ার সময়ই আটক করা হয় ফ্লেচারকে। ক্রিকইনফো।