গেইল-তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমারসেটের হয়ে অভিষেকটা দুর্দান্ত হলো ক্রিস গেইলের। তাঁর ৫৯ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংসে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্ট লিগে সমারসেট ৩ উইকেটে হারিয়েছে এসেক্সকে। পরশু নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান তুলেছিল এসেক্স। জবাবে সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থেকে গেইল যখন আউট হন, সমারসেটের দরকার ছিল ১০ বলে ১৩ রান, হাতে ৫ উইকেট। পরপর আরও দুটি উইকেট হারিয়ে কাজটা কঠিন করে ফেলেছিল সমারসেট, শেষ পর্যন্ত জয়টা এসেছে শেষ বলে। ক্রিকইনফো।