গেইলকে বর্জনের ডাক চ্যাপেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইল ও  ইয়ান চ্যাপেল
ক্রিস গেইল ও ইয়ান চ্যাপেল

বেশ আত্মবিশ্বাস নিয়ে মাঠভর্তি দর্শকের সামনেই অভিসারের প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ান একটি টেলিভিশনের উপস্থাপিকাকে। কিন্তু জবাবে কী পেলেন ক্রিস গেইল? অভিসার দূরে থাক, উল্টো জরিমানা গুনতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানকে। অনেক বিতর্কের মুখে ক্ষমাও চেয়েছেন। কিন্তু এতে সন্তুষ্ট নন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল। গেইলের আরও বেশি শাস্তি চান, চান বিশ্বজুড়ে সব টি-টোয়েন্টি লিগেই যেন গেইলের সঙ্গে কোনো চুক্তি না করা হয়।
গত সোমবার বিগ ব্যাশের ম্যাচ চলার সময় অস্ট্রেলিয়ার চ্যানেল টেনের সাংবাদিক মেল ম্যাকলাফলিন সাক্ষাৎকার নিচ্ছিলেন গেইলের। তখন হঠাৎই ম্যাকলাফলিনের চোখের প্রশংসা করে ম্যাচের পর তাঁকে পানীয়তে আমন্ত্রণ জানান মেলবোর্ন রেনেগেডস ওপেনার। কৌতুকের ছলে বলেও বসেন, ‘লজ্জা পেয়ো না প্রিয়ে!’ ব্যাপারটি গেইলের কাছে ‘নিছকই কৌতুক’ হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এটা ভালোভাবে নেয়নি। বিতর্কের শুরুও সেখান থেকেই।
এরই মধ্যে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে গেইলকে। শোনা যাচ্ছে, আগামী মৌসুম থেকে বিগ ব্যাশে আর ডাকা হবে না গেইলকে। তবে গেইল-কাণ্ডে সবচেয়ে বেশি খেপেছেন ইয়ান চ্যাপেল। অপটাস এসএমবি ক্রিকেট লেজেন্ড নামে এক অনুষ্ঠানে চ্যাপেল ভাইদের বড় জন বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যদি বিগ ব্যাশের ক্লাবগুলোকে বলে যে, আগামী মৌসুম থেকে ক্রিস গেইলের সঙ্গে চুক্তি করা যাবে না, তাহলে ভালো লাগবে। আরও ভালো হবে যদি তারা আইসিসিকে বলে, “আমরা যেটা করছি সেটা বিশ্বব্যাপী করা উচিত”, সে ক্ষেত্রে হয়তো সব দেশের সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে। তবে আইসিসির সভায় যদি সিএ প্রস্তাব দেয় যে “আমরা এটা (গেইলকে নিষিদ্ধ) করছি এবং সবাইকে একই কাজ করতে পরামর্শ দিচ্ছি”, তাহলেও আমার ভালো লাগবে।’
অবশ্য শুধু ম্যাকলাফলিনের ঘটনাতেই গেইলের এমন শাস্তি চাইছেন চ্যাপেল, ব্যাপারটা এমন নয়। ম্যাকলাফলিনের ঘটনার পর অনেক সংবাদমাধ্যমে উঠে এসেছে গেইলের এই ‘নারীপ্রীতি’ বেশ পুরোনো। অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া বোমা ফাটিয়েছে, গত বছর বিশ্বকাপের সময় গেইল সিডনিতে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে থাকা এক নারীর সঙ্গে ভীষণ অভব্য আচরণ করেছিলেন। সেই অভিযোগ উড়িয়ে দিয়ে গেইলও পাল্টা হুমকি দিয়েছিলেন, ফেয়ারফ্যাক্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। এরই মাঝে কাল সিডনি মর্নিং হেরাল্ড ওই বিশ্বকাপের সময় ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার রিচি রিচার্ডসেনের লেখা একটি ই-মেইল ফাঁস করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়দের উদ্দেশে লেখা ওই ই-মেইলেও দলের সঙ্গে থাকা একজন নারীর সঙ্গে অশোভন আচরণের উল্লেখ আছে। অবশ্য সেই আচরণ গেইল করেছিলেন কি না, মেইলে সেটির উল্লেখ নেই। কিন্তু অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছে।
নারীদের সম্মান নিশ্চিত করতেই তাই গেইলের ব্যাপারে সব ফ্র্যাঞ্চাইজি লিগের কাছ থেকে ‘জিরো টলারেন্স’ আশা করছেন চ্যাপেল। কিংবদন্তি এই অস্ট্রেলিয়ান অধিনায়ক এ বিষয়ে একটুও নমনীয় হতে চান না, ‘যদি শুধু একবার এমন হতো, তাহলে বলতাম, “ঠিক আছে, ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর এমন করো না।” কিন্তু (গেইলের বিষয়ে) ক্রিকেট-সংশ্লিষ্ট যতজন নারীর সঙ্গে আমি কথা বলেছি, সবাই একই কথা বলছে (ম্যাকলাফলিনের মতো তাঁদেরও প্রস্তাব দিয়েছেন গেইল)।’
চ্যাপেলের প্রস্তাব বিশ্বব্যাপী সব লিগ মেনে নিলে গেইলের বেশ ক্ষতিই হবে। এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে তিনি নেই অনেক দিন। বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফেরিওয়ালার আয়-রোজগারের পথই এতে বন্ধ হয়ে যাবে!
অভিসারের প্রস্তাব আর যেখানেই হোক হাজার দর্শকের সামনে মাইক্রোফোনে দিতে হয় না, এটি বোধ হয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রিস গেইল। সিডনি মর্নিং হেরাল্ড।

গেইলকেবর্জনেরডাকচ্যাপেলের

বেশ আত্মবিশ্বাস নিয়ে মাঠভর্তি দর্শকের সামনেই অভিসারের প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ান একটি টেলিভিশনের উপস্থাপিকাকে।কিন্তু জবাবে কী পেলেন ক্রিস গেইল? অভিসার দূরে থাক, উল্টো জরিমানা গুনতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানকে।অনেক বিতর্কের মুখে ক্ষমাও চেয়েছেন।কিন্তু এতে সন্তুষ্ট নন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল।গেইলের আরও বেশি শাস্তি চান, চান বিশ্বজুড়ে সব টি-টোয়েন্টি লিগেই যেন গেইলের সঙ্গে কোনো চুক্তি না করা হয়।

গত সোমবার বিগ ব্যাশের ম্যাচ চলার সময় অস্ট্রেলিয়ার চ্যানেল টেনের সাংবাদিক মেল ম্যাকলাফলিন সাক্ষাৎকার নিচ্ছিলেন গেইলের।তখন হঠাৎই ম্যাকলাফলিনের চোখের প্রশংসা করে ম্যাচের পর তাঁকে পানীয়তে আমন্ত্রণ জানান মেলবোর্ন রেনেগেডস ওপেনার।কৌতুকের ছলে বলেও বসেন, ‘লজ্জা পেয়ো না প্রিয়ে!’ ব্যাপারটি গেইলের কাছে ‘নিছকই কৌতুক’ হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এটা ভালোভাবে নেয়নি।বিতর্কের শুরুও সেখান থেকেই।

এরই মধ্যে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে গেইলকে।শোনা যাচ্ছে, আগামী মৌসুম থেকে বিগ ব্যাশে আর ডাকা হবে না গেইলকে।তবে গেইল-কাণ্ডে সবচেয়ে বেশি খেপেছেন ইয়ান চ্যাপেল।অপটাস এসএমবি ক্রিকেট লেজেন্ড নামে এক অনুষ্ঠানে চ্যাপেল ভাইদের বড় জন বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যদি বিগ ব্যাশের ক্লাবগুলোকে বলে যে, আগামী মৌসুম থেকে ক্রিস গেইলের সঙ্গে চুক্তি করা যাবে না, তাহলে ভালো লাগবে।আরও ভালো হবে যদি তারা আইসিসিকে বলে, “আমরা যেটা করছি সেটা বিশ্বব্যাপী করা উচিত”, সে ক্ষেত্রে হয়তো সব দেশের সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে।তবে আইসিসির সভায় যদি সিএ প্রস্তাব দেয় যে “আমরা এটা (গেইলকে নিষিদ্ধ) করছি এবং সবাইকে একই কাজ করতে পরামর্শ দিচ্ছি”, তাহলেও আমার ভালো লাগবে।’

অবশ্য শুধু ম্যাকলাফলিনের ঘটনাতেই গেইলের এমন শাস্তি চাইছেন চ্যাপেল, ব্যাপারটা এমন নয়।ম্যাকলাফলিনের ঘটনার পর অনেক সংবাদমাধ্যমে উঠে এসেছে গেইলের এই ‘নারীপ্রীতি’ বেশ পুরোনো।অস্ট্রেলিয়ার ফেয়ারফ্যাক্স মিডিয়া বোমা ফাটিয়েছে, গত বছর বিশ্বকাপের সময় গেইল সিডনিতে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে থাকা এক নারীর সঙ্গে ভীষণ অভব্য আচরণ করেছিলেন।সেই অভিযোগ উড়িয়ে দিয়ে গেইলও পাল্টা হুমকি দিয়েছিলেন, ফেয়ারফ্যাক্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।এরই মাঝে কাল সিডনি মর্নিং হেরাল্ড ওই বিশ্বকাপের সময় ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার রিচি রিচার্ডসেনের লেখা একটি ই-মেইল ফাঁস করে দিয়েছে।ওয়েস্ট ইন্ডিয়ান খেলোয়াড়দের উদ্দেশে লেখা ওই ই-মেইলেও দলের সঙ্গে থাকা একজন নারীর সঙ্গে অশোভন আচরণের উল্লেখ আছে।অবশ্য সেই আচরণ গেইল করেছিলেন কি না, মেইলে সেটির উল্লেখ নেই।কিন্তু অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছে।

নারীদের সম্মান নিশ্চিত করতেই তাই গেইলের ব্যাপারে সব ফ্র্যাঞ্চাইজি লিগের কাছ থেকে ‘জিরো টলারেন্স’ আশা করছেন চ্যাপেল।কিংবদন্তি এই অস্ট্রেলিয়ান অধিনায়ক এ বিষয়ে একটুও নমনীয় হতে চান না, ‘যদি শুধু একবার এমন হতো, তাহলে বলতাম, “ঠিক আছে, ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।আর এমন করো না।” কিন্তু (গেইলের বিষয়ে) ক্রিকেট-সংশ্লিষ্ট যতজন নারীর সঙ্গে আমি কথা বলেছি, সবাই একই কথা বলছে (ম্যাকলাফলিনের মতো তাঁদেরও প্রস্তাব দিয়েছেন গেইল)।’

চ্যাপেলের প্রস্তাব বিশ্বব্যাপী সব লিগ মেনে নিলে গেইলের বেশ ক্ষতিই হবে।এমনিতেই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে তিনি নেই অনেক দিন।বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফেরিওয়ালার আয়-রোজগারের পথই এতে বন্ধ হয়ে যাবে!

অভিসারের প্রস্তাব আর যেখানেই হোক হাজার দর্শকের সামনে মাইক্রোফোনে দিতে হয় না, এটি বোধ হয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রিস গেইল।সিডনি মর্নিং হেরাল্ড।