গেইলদের কোনো দোষ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলের ত্রাহি দশায় বিশ্ব ক্রিকেটে হা-হুতাশ চলছে। ব্রায়ান লারা তো বটেই, হতাশা জানিয়েছেন মাইকেল ক্লার্ক, জেসন গিলেস্পির মতো সাবেক অস্ট্রেলীয় তারকারাও। তবে ওয়েস্ট ইন্ডিজের দুর্দশায় যেন ক্রিস গেইল-ডোয়াইন ব্রাভোদের যেন কিছু এসে যায় না। দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোই বড় গেইলদের কাছে। প্রশ্ন উঠেছে, দলের চেয়ে তাঁদের কাছে টাকাটাই বড়?
অস্ট্রেলিয়ায় যখন একের পর এক পরাজয়ে ক্লিষ্ট হচ্ছে, সেই অস্ট্রেলিয়াতেই বিগ ব্যাশ মাতাচ্ছেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, ড্যারেন স্যামির মতো ক্যারিবীয় তারকারা। এতে অবশ্য গেইলদের দোষ দিতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড। বরং নির্মম বাস্তবতাকেই মেনে নিচ্ছেন ক্যারিবীয় কিংবদন্তি, ‘ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণে যে পরিমাণ টাকা, স্বাভাবিকভাবেই খেলোয়াড়েরা তাদের ভবিষ্যতের কথা ভাববে। দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা তাদের হারাচ্ছি। কিন্তু শূন্যতা পূরণ করতে পারছি না। এখন এই শূন্যতা পূরণ করতে হবে।’
গেইল যদি আবার টেস্টে ফিরতে চান, তবে কি সুযোগ পাবেন সরাসরি? যতই ‘শূন্যতা’ থাক, লয়েড জানালেন নিজেকে প্রমাণ করেই ফিরতে হবে গেইলকে, ‘বড় সংস্করণে সুযোগ পেতে চার দিনের ম্যাচ খেলেই আসতে হবে।’ তথ্যসূত্র: এনডিটিভি।