গেইলের দলে 'কাটার বিশেষজ্ঞ' মুস্তাফিজ

ঢাকা ডায়নামাইটসে কুমার সাঙ্গাকারাকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটের আরেক বড় তারকা ক্রিস গেইলের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা হবে মুস্তাফিজুর রহমানের। এই মুস্তাফিজের বলেই বরিশালের হয়ে খেলা গেইল বেশ ভুগেছিলেন। মায়াবী কাটারে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়েছিলেন। আজ পাকিস্তান সুপার লিগের খেলোয়াড় বাছাইয়ে লাহোর কোয়াল্যান্ডার্স দলে নিয়েছে মুস্তাফিজকে।
লাহোর কালান্দার্স দলে গেইল-মুস্তাফিজ ছাড়াও আছেন ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ ও শোয়েব মাকসুদ।
এই প্রতিবেদন লেখার সময় গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়দের বাছাই চলছিল। এই ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীসও।
তবে এখন পর্যন্ত সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জায়গা পেলেন মুস্তাফিজ। সাকিবের দাম ১ লাখ ৪০ হাজার ডলার। মুস্তাফিজের দাম ৫০ হাজার ডলার। মুস্তাফিজের পর তামিম ইকবালও ডাক পেয়েছেন পেশোয়ার জালমি দলে।
এর পর সিলভার ক্যাটাগরির খেলোয়াড়দের বাছাই। সেখানে বাংলাদেশিদের মধ্যে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও এনামুল হক।
সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি। পাকিস্তানের ১৩৭ ও ১৭১ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন খেলোয়াড়দের লটারিতে। বিপিএলের মতোই হবে লটারি। খেলোয়াড়দের প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং—এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম তিনটি ক্যাটাগরি থেকে তিনজন করে খেলোয়াড় নিতে পারবে একেকটি দল। উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরি থেকে দুজনকে নিতেই হবে। সিলভার ক্যাটাগরি থেকে নেওয়া যাবে পাঁচজন।
কে কোন দলে:
করাচি কিংস: সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমদাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডন সিমন্স, মোহাম্মদ আমির, বিলওয়াল ভাট্টি, জেমস ভিনস
পেশোয়ার জালমি: তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, জুনায়েদ খান, জিম অ্যালেনবাই
লাহোর কালান্দার্স: মুস্তাফিজুর রহমান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, কেভন কুপার, ক্যামেরন ডেলপোর্ট
ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান, ব্র্যাড হাডিন, সার্জিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইক, জুলফিকার বাবর, উমর গুল, এলটন চিগুম্বুরা
আরও পড়ুন: