গেইলের দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ক্রিস গেইল হাসতে ভালোবাসেন। ভালোবাসেন প্রতিপক্ষ বোলারদের কাঁদাতেও। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে ইংলিশ বোলাররা হাড়ে হাড়েই টের পেয়েছেন গেইল কীভাবে হাসতে হাসতে খুন করেছেন তাঁদের। গেইল জীবনটা উপভোগও করেন তারিয়ে তারিয়ে। গেইলের আমুদে চরিত্রের কথা কার জানা নেই। সেই গেইল এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসার আগে গেয়ে এসেছেন জীবনের জয়গান। গত মাসে লি-অ্যানা ওয়াকার নামে লিউকেমিয়ায় আক্রান্ত ১৭ বছর বয়সী এক জ্যামাইকান কিশোরীর কথা ইনস্টাগ্রামে জেনেছিলেন ক্যারিবীয় ওপেনার। শুধু জেনেই থামেননি গেইল, কয়েক দিনের মধ্যেই ওই কিশোরীর সঙ্গে দেখা করেছেন। এরপরই তাকে দিয়েছেন চিকিৎসা খরচ বাবদ ২০ হাজার ডলার। গেইল নিজেই জানিয়েছেন লি-অ্যানার শক্ত মানসিকতা বড় ভূমিকা রেখেছে এই সিদ্ধান্ত নিতে, ‘লি-অ্যানা একটা দিনও স্কুল কামাই দেয়নি, রিপোর্ট কার্ডও বলছে সে দারুণ মেধাবী। কিন্তু এমনই কপাল, সে বিশ্ববিদ্যালয়-পূর্ব পরীক্ষাটাই দিতে পারল না। দারুণ এই মিষ্টি মেয়েটাকে একটুও চিন্তিত দেখলাম না। সে যাতে সুস্থ হয় সেই চেষ্টাটাই করলাম।’ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।