গোলাপি বলে অ্যাশেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে দিয়ে শুরু হলেও গোলাপি বলে টেস্ট খেলেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও। আগামী বছর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোলাপি বলে খেলতে নীতিগতভাবে রাজি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার অ্যাশেজেও একটা দিবারাত্রির টেস্ট খেলবে ইংল্যান্ড। অাগামী বছর অস্ট্রেলিয়া সফরে ফ্লাডলাইটের আলোয় একটা টেস্ট খেলতে ইসিবির রাজি হওয়ার খবরটি দিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।