গোলাপি বলে ব্যাটিং কঠিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শন মার্শকে রান আউট করার পর উল্লসিত নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। ছবি: রয়টার্স।
শন মার্শকে রান আউট করার পর উল্লসিত নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। ছবি: রয়টার্স।

একে তো প্রথম দিন-রাতের টেস্ট, তার ওপর গোলাপি বলের আবির্ভাব—গত দুই দিন অন্যরকম আকর্ষণ ছড়িয়েছে অ্যাডিলেডে। কিন্তু একই সঙ্গে ‘গোলাপি বলে ব্যাটিং করাটা একটু কঠিন কিনা’ সেই প্রশ্নও উঠে গেছে ! পাতলা সিমের এই বলে যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে, তাতে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক।

অ্যাডিলেডের এই দিনরাতের টেস্টের প্রথম চার সেশনে উইকেট পড়েছে ১৮ টি। নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ২০২ রানে গুটিয়ে যাওয়ার পর বিপদে আছে অস্ট্রেলিয়াও। ১১৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসায় পরিস্থিতিটা বেশ কঠিনই মনে হচ্ছে অস্ট্রেলীয়দের কাছে।

অস্ট্রেলিয়ার প্রথম ৬ উইকেট চলে যায় আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনেই। টপ অর্ডারে স্টিভেন স্মিথের ৫৩ আর পিটার নেভিলের ৫৬ আর নাথান লায়নের ৩৪ ছাড়া ব্যর্থ বাকি সকলেই। নবম, উইকেট জুটিতে নেভিল আর লায়নের ৭৪ রানের যুগলবন্দীটা ছিল মান-বাঁচানোরই। এই জুটিতে ভর করে ১১৬ রানে ৮ উইকেট হারানোর পরেও নিউজিল্যান্ডের ইনিংসের আশপাশে আছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২২৪ রানে। মিচেল স্টার্ককে বড়সড় একটা ধন্যবাদ দিতেই পারে তারা। তাঁর ১৫ বলে ২৪ রানের কল্যাণেই তো অ্যাডিলেড টেস্টে শেষ অবধি লিড নিল তারা (২২ রানের)।

নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ—প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট। এ ছাড়া টিম সাউদি আর মিচেল স্যান্টনার পেয়েছেন একটি করে উইকেট। সূত্র: স্টারস্পোর্টস-২।