গোল্ডেন ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা রাইলি রুশো! আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয়টা কী ভয়ংকরই না হলো তাঁর। গত সপ্তাহে বুলাওয়েতে ওয়ানডে অভিষেকে এক বল খেলেই শূন্য রানে রানআউট এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। সেটি ছিল দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ। এরপর ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ হলো না। কাল আবার একাদশে ফিরলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এবার হারারেতেও প্রথম বলে আউট। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডে ইনিংসেই ‘গোল্ডেন ডাক’, তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রুশো ঢুকে গেলেন সংক্ষিপ্ত এক তালিকায়। এর আগে নামিবিয়ার জেরি স্নাইম্যান ও নিউজিল্যান্ডের নাথান ম্যাককালামের ওয়ানডে ক্যারিয়ার শুরু হয়েছিল দুটি গোল্ডেন ডাক দিয়ে। ২০০৩ বিশ্বকাপে চার ইনিংসে তিনটি গোল্ডেন ডাক পাওয়া স্নাইম্যান তৃতীয় ইনিংসে ৫ রান করেছিলেন। নিউজিল্যান্ড অলরাউন্ডার নাথান ম্যাককালাম ২০০৯ সালে প্রথম দুই ম্যাচেই প্রথম বলে আউট হন।