গৌরনদীতে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত মনু মিয়ার স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত নলচিড়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের উদ্যোগে আয়োজিত মনু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হোসনাবাদ একাদশ। কাল ফাইনালে হোসনাবাদ ১-০ গোলে হারিয়েছে শরিকল জুনিয়র একাদশকে। খেলা শেষে ক্লাবের সভাপতি সৈয়দ সালাউদ্দিন আহম্মেদ মির্জার সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।