গোলাপি বলের ম্যাচে অধিনায়ক হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলছে, জানা গিয়েছিল আগেই। সেই টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দেবেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইক হাসি। ক্যানবেরার মানুকা ওভালে ২৩ অক্টোবর অনুষ্ঠেয় একদিনের প্রস্তুতি ম্যাচটিও খেলা হবে গোলাপি বলে। প্রস্তুতি ম্যাচের অধিনায়কত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া হাসি, ‘প্রধানমন্ত্রী একাদশের অধিনায়ক নির্বাচিত হয়ে আমি ভীষণ সম্মানিত বোধ করছি।’ এ বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রধানমন্ত্রী একাদশের অধিনায়ক নির্বাচিত হলেও চোটের কারণে সে ম্যাচ খেলতে পারেননি হাসি। ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া ক্রিকেট ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টের আগে গোলাপি বলে অভ্যস্ত হওয়ার জন্য এই ম্যাচটি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ বলে মনে করেন অস্ট্রেলিয়ার ‘মিস্টার ক্রিকেট’। এএফপি, ক্রিকইনফো।