গৌরবে মিশে আছে কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে কোনো ফিফটি দূরে থাক, বিশের কোটাও পেরোতে পারেননি করুণ নায়ার। ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টটা তাই নায়ারের জন্য ছিল বড় পরীক্ষা। অপরাজিত ৩০৩ রানের এক ইনিংসে সে পরীক্ষায় উতরে গেছেন সহজেই। এরপর আর টেস্ট খেলেনি ভারত, ব্যাটিংয়ের সুযোগও মেলেনি নায়ারের। তাই ট্রিপল সেঞ্চুরিটাই ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি হয়ে আছে তাঁর। এ রেকর্ডটি এত দিন ছিল ইংলিশ ব্যাটসম্যান টিপ ফস্টারের। অভিষেকেই ২৮৭ রানের অবিশ্বাস্য কীর্তি গড়া ফস্টার পরের সাত টেস্টে ফিফটিই পেরিয়েছেন মাত্র একবার, সেটাও তাঁর শেষ টেস্টে! মাত্র একটা সেঞ্চুরি করে অবসর নেওয়া খেলোয়াড়দের মধ্যে আছেন বাংলাদেশের ছয় ব্যাটসম্যান। অভিষেক টেস্টে ১৪৫ রান করে তাঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে আমিনুল ইসলাম।
একমাত্র টেস্ট সেঞ্চুরিতে সবচেয়ে বেশি রান
৩০৩*
করুণ নায়ার
ম্যাচ: ভারত-ইংল্যান্ড
সাল
২০১৬
২৮৭
টিপ ফস্টার
ম্যাচ: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
সাল
১৯০৩
২৫০
ফুয়াদ বাক্কাস
ম্যাচ: ও. ইন্ডিজ-ভারত
সাল
১৯৭৯
২২১
রবার্ট কি
ম্যাচ: ইংল্যান্ড-ও. ইন্ডিজ
সাল
২০০৪
২১৯
ডেনিস অ্যাটকিনসন
ম্যাচ: ও. ইন্ডিজ-অস্ট্রেলিয়া
সাল
১৯৫৫