গ্যাবায় ফিরেছিলেন ক্লার্ক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু গ্যাবার স্কোরবোর্ডের দিকে তাকিয়ে হঠাৎ চক্ষু চড়কগাছ ব্রিসবেনের দর্শকদের। এ কী! অস্ট্রেলিয়া দলে মাইকেল ক্লার্কের নাম! তিনি তো কিছুদিন আগেই ‘সাবেক’ হয়ে গেছেন। তাহলে কি আবার মাঠে ফিরলেন! এমন বিস্ময়কর মুহূর্তেই দর্শকেরা আবিষ্কার করলেন, ভুল! বিরাট ভুল করেছে গ্যাবার স্কোরবোর্ড। স্কোরবোর্ডেও ভেসে এল ক্ষমাপ্রার্থনা, ‘দর্শকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার জন্য দুঃখিত।’ ভুল ভাঙতেই অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়লেন প্রিয় খেলোয়াড়টির জন্য। ইশ্! আরও একবার যদি মাঠে ফিরতেন মাইকেল ক্লার্ক! ব্যাপারটা ছুঁয়ে গেছে মাইকেল ক্লার্ককেও। রসিকতা করেই নিজের টুইটারে লেখেন, ‘“কখনোই নয়”, কথাটা কখনোই বোলো না।’ সিডনি মর্নিং হেরাল্ড।