গ্রুপসেরা দ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে ৪-১ গোলে জয়, দ্বিতীয় ম্যাচে ৪-০। এবারের এশিয়ান কাপে চারের নামতা পড়েই এগোচ্ছিল অস্ট্রেলিয়া। নামতা গুনে এগোচ্ছিল গ্রুপসঙ্গী দক্ষিণ কোরিয়াও। কোরিয়ানরা অবশ্য প্রথম দুই ম্যাচই জিতেছিল ১-০ ব্যবধানে। কাল এই দুই দলের লড়াইয়ে কিন্তু জিতল কোরিয়া। টানা তৃতীয় ম্যাচটাও ১-০ গোলে জিতে স্বাগতিকদের টপকে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠল দুবারের এশীয় সেরারা।
শেষ আটে কোরিয়ানরা সামনে পাচ্ছে সৌদি আরব অথবা উজবেকিস্তানকে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন চীনের সঙ্গে। আগেই বাদ পড়ে যাওয়া দুই দলের লড়াইয়ে নিউক্যাসলে কাল কুয়েতকে ১-০ গোলে হারিয়েছে ওমান। এএফপি।