গ্রেস স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলিয়াম গিলবার্ট গ্রেস
উইলিয়াম গিলবার্ট গ্রেস

ডব্লু জি গ্রেস অর্থাৎ উইলিয়াম গিলবার্ট গ্রেসকে নিয়ে কথা হবে, আর প্রসঙ্গক্রমে তাঁর বিখ্যাত দাড়ি আসবে না, তা হয় নাকি! ক্রিকেটের অমর ‘দাড়িওয়ালা বুড়ো’র শততম মৃত্যুবার্ষিকী আগামী ২৩ অক্টোবর। তার প্রায় দুই মাস আগে একটি ক্রিকেট ম্যাচ খেলেই গ্রেসকে স্মরণ করবে থর্নবারি ক্রিকেট ক্লাব। তবে ৩১ আগস্ট ডাউনএন্ড ক্লাবের বিপক্ষে সেই শতবর্ষ স্মারক ম্যাচে ২২ জন খেলোয়াড়ই মাঠে নামবেন নকল দাড়ি লাগিয়ে! আম্পায়াররা মাথায় পরবেন পুরোনো দিনের বোলার হ্যাট। থর্নবারি ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা গ্রেসের বড় ভাই ই এম গ্রেস। একসঙ্গে ইংল্যান্ডের হয়ে খেলার পাশাপাশি ক্লাবের হয়েও মাঝেমধ্যে খেলতেন দুই ভাই। ক্লাবের সভাপতি লেস সামারফিল্ড জানিয়েছেন, ডব্লু জি গ্রেস স্মরণে উন্মুক্ত এই ম্যাচ আয়োজনের উদ্দেশ্য আনন্দ ও বিনোদন। ফলাফল নিয়ে ভাবার কিছু নেই। গেজেট সিরিজ।