প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে টেস্টে ৫০তম জয়টা পেয়ে গেল শ্রীলঙ্কা। এই মাইলফলক ছুঁতে লঙ্কানদের লাগল ১১৯ ম্যাচ। দেশের মাটিতে ৫০ টেস্টজয়ী সপ্তম দল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ৫২ বছর আগে টেস্ট আঙিনায় প্রবেশ করা নিউজিল্যান্ড এখনো নিজেদের মাঠে ৫০টি জয় পায়নি। কিউইরা ঘরের মাঠে ১৯৩ ম্যাচ খেলে জয় পেয়েছে ৪৯টিতে। দেশে সবচেয়ে বেশি জিতেছে অস্ট্রেলিয়া। ৩৯৮ ম্যাচের ২২৬টিতেই জিতেছে তারা। এ ছাড়া ১ শর বেশি ম্যাচ জিতেছে শুধু ইংল্যান্ড (৪৮৯ ম্যাচে ২০০ জয়)। তবে ঘরের মাঠে জয়-পরাজয়ের অনুপাতে সবচেয়ে এগিয়ে পাকিস্তান। ২০০৯ সাল থেকে শুধু দেশের বাইরেই টেস্ট খেলা দলটি পাকিস্তানে হওয়া ১৫১ ম্যাচের ৫৬টিতে জিতেছে, হেরেছে মাত্র ২২টিতে। জয়-পরাজয়ের অনুপাত ২.৫৪৫। ২.৩৭৮ অনুপাত নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া।