ঘরের মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে-পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে বাংলাদেশের শিকারের তালিকাটা ক্রমেই লম্বা হচ্ছে। নিজেদের দেশে বাংলাদেশ পরের ওয়ানডে সিরিজটাও জিতলে ছুঁয়ে ফেলবে ভারত ও নিউজিল্যান্ডকে। ভারত নিজের দেশে খেলা সর্বশেষ পাঁচটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজই জিতেছে। নিউজিল্যান্ড ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে জিতেছিল পাঁচটি সিরিজ। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে নিজেদের মাঠে টানা সাতটি সিরিজ জেতে ইংল্যান্ড। ১৯৮১ সাল থেকে ১৯৯০ পর্যন্ত সে সময়ের দোর্দণ্ড প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজের কাছে ক্যারিবিয়ানে টানা আটটি ওয়ানডে সিরিজ হারে প্রতিপক্ষরা। তবে ২০০২ থেকে ২০০৯—এই আট বছরের দক্ষিণ আফ্রিকার তুলনা নেই। এই সময়ে ঘরের মাঠে টানা ১৭টি সিরিজ জেতে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকায় গিয়ে পাত্তা পায়নি টেস্ট খেলুড়ে কোনো দলই।