ঘরের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

জাতীয় ক্রিকেট লিগের শুরু ১৯৯৯-২০০০ মৌসুমে। সেই মৌসুমে খেলেছিলেন রাজিন সালেহ। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আছেন ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টের ১৭তম আসরেও। দীর্ঘ পথপরিক্রমায় জাতীয় লিগে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়েছেন আগেই। জাতীয় লিগে ১৬টি সেঞ্চুরি করা সিলেটের এই ক্রিকেটার গত সোমবার ছুঁয়ে ফেলেছেন সবচেয়ে বেশি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার রেকর্ডটাও। ১৬টি সেঞ্চুরির সঙ্গে ২৯টি ফিফটি—৪৫টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলে রাজিন ছুঁয়েছেন ফয়সাল হোসেনকে। চট্টগ্রামের ফয়সাল করেছেন ১১টি সেঞ্চুরি ও ৩৪টি ফিফটি। ৪০টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলে এরপরই আছেন খুলনার তুষার ইমরান। সব ধরনের প্রথম শ্রেণির ম্যাচ মিলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরি (১৮) ও ফিফটি (৪২) দুই হিসাবেই সবার ওপরে তুষার।