ঘরের শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেভর বেলিস ইংল্যান্ডের নতুন কোচ হওয়ায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা খুশিই। ব্রেট লি থেকে শুরু করে শেন ওয়ার্ন পর্যন্ত তাঁর নিয়োগের প্রশংসা করেছেন। কোচ বেলিসের প্রশংসা করছেন মাইকেল ক্লার্ক-ডেভিড ওয়ার্নারদের কোচ ড্যারেন লেম্যানও। তবে একই সঙ্গে একটা অস্বস্তিও আছে লেম্যানের। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নাড়ি-নক্ষত্র যে জানা বেলিসের! যখন সাউথ অস্ট্রেলিয়ার কোচ ছিলেন, অস্ট্রেলিয়ার বর্তমান অ্যাশেজ স্কোয়াডের ৯ জনকে দলে পেয়েছিলেন বেলিস। গত বছর আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজেও কোচ ছিলেন অস্ট্রেলিয়া দলের। প্রতিপক্ষ শিবিরে তিনি যোগ দেওয়ায় লেম্যানের আশঙ্কা, ‘এবার কঠিন লড়াই হতে যাচ্ছে অ্যাশেজে।’ ইংল্যান্ডের চাওয়া তো সেটাই! এএফপি।