ঘরোয়া ক্রিকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

কাউন্টি দল ইয়র্কশায়ারের ১৩ বছরের শিরোপা-খরা কেটেছিল গত বছর। ইংল্যান্ডের প্রথম শ্রেণির দলটি ৩২তম বারের মতো জিতেছিল কাউন্টি চ্যাম্পিয়নশিপ। ৩৩তম শিরোপাটির জন্য একটুও অপেক্ষা করতে হলো না। গত পরশু শুরু চার দিনের ম্যাচের প্রথম দিন মিডলসেক্সকে ১০৬ রানে অলআউট করে কাউন্টির সফলতম দলটি শিরোপা ধরে রাখা নিশ্চিত করে ফেলেছে। ক্রিকেট-বিশ্বে ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় তৃতীয় সফলতম দল ইয়র্কশায়ার। সবার ওপরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। ৪৬ বার শেফিল্ড শিল্ড জিতেছে অস্ট্রেলিয়ার রাজ্য দলটি। ৪০ বার রঞ্জি ট্রফি জিতে তালিকার দুইয়ে ভারতের মুম্বাই। চার নম্বরে শেফিল্ড শিল্ডে ২৮ বার চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া। এ ছাড়া ২০ বারের বেশি ঘরোয়া শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল (২৫), নিউজিল্যান্ডের অকল্যান্ড (২২) ও ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজ (২১)।