ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মেলবোর্নে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঠিক এই ব্যবধানেই অস্ট্রেলিয়া হারাল দক্ষিণ আফ্রিকাকে।
অধিনায়ক হিসেবে নিজের প্রথম জয় পেয়েছেন অ্যারন ফিঞ্চ, ৩০ বলে ৪৪ রান করে সামনে থেকে অবদানও রেখেছেন। তবে তার আগে আসল কাজটা করে যান বোলাররাই। ক্যামেরন বয়েস (২/১৫), প্যাট কামিন্স (১/১১) ও জেমস ফকনারের (৩/২৫) দারুণ বোলিংয়ে ২০ ওভারে মাত্র ১০১ তুলতে পেরেছিলেন প্রোটিয়ারা। সর্বোচ্চ ৪৯ রান করেন জেপি ডুমিনি। অস্ট্রেলিয়া লক্ষ্যটা টপকে গেছে ৪৪ বল বাকি থাকতেই। আগামীকাল সিডনিতে সিরিজের শেষ টি–টোয়েন্টি। ক্রিকইনফো।