ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জো রুটের সেঞ্চুরির বদলে কুইন্টন ডি কক আর হাশিম আমলার জোড়া সেঞ্চুরি। আর তাতেই ইংল্যান্ডের ৩১৮ রানের জবাবটাও দারুণভাবে দিল দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে সিরিজের তৃতীয় ম্যাচটা জিতে নিল ৭ উইকেটে। ১১৭ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ডি কক, আমলা সঙ্গ দিয়েছেন ১৩০ বলে ১২৭ রানের ঝলমলে এক ইনিংস খেলে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা।
এর আগে টস জিতে ইংলিশ ব্যাটসম্যানরা যেভাবে শুরু করেছিলেন, তাতে ৩৫০ মনে হচ্ছিল সম্ভাব্য স্কোর। ৩৬ রানে প্রথম উইকেট হারানোর পর ২৬ ওভারেই ১৬০ রান তুলে ফেলেন অ্যালেক্স হেলস ও জো রুট। ৩৬তম ওভারে ২০০ করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত রুট আউট হয়েছেন ১১৩ বলে ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। তবে শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় শেষ পর্যন্ত ৩১৮তেই সন্তুষ্ট থাকতে হয় ইংল্যান্ডকে।
সিরিজের চতুর্থ ওয়ানডেটি হবে কাল জোহানেসবার্গে। টেন ক্রিকেট।