প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দুই ম্যাচ হেরেও সিরিজ জয়ের সুযোগ এসেছিল জিম্বাবুয়ের সামনে, শেষ পর্যন্ত সেটি তারা পারল না। পরশু শারজায় শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে সুযোগটা খুইয়েছে জিম্বাবুইয়ানরা। ৫ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতেছিল আফগানিস্তান। পরের দুটি জিম্বাবুয়ে। তাই শেষ ম্যাচটা জিতলেই এমন একটা কীর্তি গড়া হতো জিম্বাবুয়ের, যেটি বাংলাদেশসহ তিনটি দলের আছে। কীর্তিটা প্রথম দুই ম্যাচ হেরেও ওয়ানডে সিরিজ জয়ের। ২০০৩ সালে পাকিস্তান সফরের প্রথম দুটি ওয়ানডেতেই হারার পর শেষ তিনটি ম্যাচ জিতে সিরিজই জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ১৪ মাস পর ২০০৫ সালের জানুয়ারিতে প্রথম দুই ম্যাচ হারার পরও জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২-এ সিরিজ জেতে বাংলাদেশ। তৃতীয় কীর্তিটিও ওই বছরের। এপ্রিলে ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরেও ছয় ম্যাচের সিরিজটা পাকিস্তান জেতে ৪-২ ব্যবধানে।