প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম টেস্টে হার, পরের দুই টেস্টে জয়। পেছন থেকে উঠে এসেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ পকেটে পুরেছে ভারত। এ নিয়ে দলটি দ্বিতীয়বার প্রথম টেস্টে হারের পর তিন ম্যাচের সিরিজ জিতল। এর আগে ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজটা ভারত জিতেছিল ০-১-এ পিছিয়ে পড়েও। প্রথম টেস্টে হেরে তিন ম্যাচ সিরিজ সবচেয়ে বেশি জিতেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুদলই তিনবার করে। ভারতের মতো শ্রীলঙ্কার জয়ও দুবার, পাকিস্তান একবার। প্রথম দুই টেস্ট হারের পরও পাঁচ ম্যাচ সিরিজ জয়ের উদাহরণ আছে মাত্র একটিই। ১৯৩৬-৩৭ মৌসুমে প্রথম দুই ম্যাচে হারের পরও ৩-২-এ অ্যাশেজ জিতেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।