ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ স্মিথ আউট করে ইংলিশদের উল্লাস। ছবি: রয়টার্স
স্টিভ স্মিথ আউট করে ইংলিশদের উল্লাস। ছবি: রয়টার্স

গতকাল বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সূচনা কাজে লাগাতে পারেনি নিউজিল্যান্ড। তাদের তাসমান প্রতিবেশীরাও সে পথে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে ইংল্যান্ড।

আইসিসির টুর্নামেন্টে বড় দলের বিপক্ষে ভালো করেন না ডেভিড ওয়ার্নার। আজকের ম্যাচের আগে মধ্য বিশে থাকা গড় সেটিই বলে। তথ্যটা যে ভুল ছিল না, প্রমাণ করতেই যেন ২১ রান করে আউট ওয়ার্নার। সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে ৪০ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
তবে ওয়ার্নারের বিদায়েও অস্ট্রেলিয়ার রান তোলায় অবশ্য কোনো অসুবিধা হয়নি। অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথের দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচের রাশ টেনে অস্ট্রেলিয়ার দিকে চলে যায়। স্বভাবসুলভ চার-ছক্কার ফুলঝুরি ছিল না। তবু যখন ফিফটি ছুঁলেন ফিঞ্চ, দেখা গেল মাত্র ৪৭টি বল লেগেছে তাঁর! ম্যাচের নিয়ন্ত্রণ যখন পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে, তখনই ভুল করলেন ফিঞ্চ। বেন স্টোকসের বল স্টেডিয়াম-ছাড়া করতে গিয়ে এউইন মরগানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এই ওপেনার। ৬৪ বলে ৬৮ রান করতে ৮টি চার মেরেছেন তিনি। ৯৬ রানের দ্বিতীয় উইকেট জুটির পর তৃতীয় উইকেট জুটিতে এল ২৫ রান। আদিল রশিদের বলে সহজতম এক ক্যাচ দিয়েছেন ময়েজেস হেনরিকেস। তবু অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখতে হচ্ছিল, স্টিভ স্মিথ যে অন্য প্রান্তে আছেন!
স্মিথ নিজেই সে ঝামেলা চুকালেন ৩৩তম ওভারে। মার্ক উডের দ্বিতীয় শিকার হয়ে মিড অফে ক্যাচ অনুশীলন করিয়ে এসেছেন স্মিথ। অস্ট্রেলিয়াও হঠাৎ করেই পরে গেল বিপাকে (১৮১/৪)।
অস্ট্রেলিয়ার স্কোরটা এখন গ্রহণযোগ্য পর্যায়ে নেওয়ার দায়িত্ব পড়েছে ট্র্যাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েলের কাঁধে।