প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলতে গেলে জিম্বাবুয়েকে একাই গুঁড়িয়ে দিয়েছেন ইয়াসির শাহ। ৬ উইকেট নিয়ে পাকিস্তানি লেগ স্পিনার করে ফেলেছেন দারুণ একটা কীর্তিও। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে এটাই কোনো স্পিনারের সেরা বোলিং। ওয়ানডেতে স্পিনারদের এর চেয়ে ভালো বোলিং আছে আর পাঁচটি। ৭ উইকেট নিয়েছেন শুধু শহীদ আফ্রিদি ও মুত্তিয়া মুরালিধরন। সব মিলিয়ে ওয়ানডেতে কোনো স্পিনারের ৬ উইকেট নেওয়ার দশম উদাহরণ এটি। পাকিস্তানের হয়ে আফ্রিদিরই শুধু আছে এই কীর্তি। আর ইয়াসিরের সঙ্গে ইমাদ ওয়াসিম ও শোয়েব মালিক মিলে জিম্বাবুয়ের ১০ উইকেটই তুলে নিয়েছেন স্পিনাররা। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ১০টি উইকেটই জমা পড়ল স্পিনারদের কাছে।