ঘোষণা দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ বলে ৪৭ রান। ৬ চার, ৩ ছয়। স্ট্রাইক রেট ১৭৪.০৭। ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটা ব্যক্তিগতভাবেও স্মরণীয় করে রাখলেন ব্রেন্ডন ম্যাককালাম। ঘোষণা দিয়ে ওয়ানডে ছেড়েছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে শেষ ম্যাচে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসটা খেললেন কিউই অধিনায়ক। হিসাবটা যেকোনো রানের ইনিংস ধরেই করা। ম্যাককালাম পেছনে ফেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে। ২০০৭ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্বেই পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর ওয়ানডে ছাড়ার ঘোষণা দেন ইনজি। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে ১০৫.৭১ স্ট্রাইক রেটে ৩৫ বলে ৩৭ রান করেন পাকিস্তানের অধিনায়ক। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলছেন এমনটা যাঁরা জানতেন না তাঁদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট শেন লির (২২৭.২৭)। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ২০০১ সালে ভারতের বিপক্ষে ১১ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন।