ঘোড়ারোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ গজ যেমন তাঁর শিরায় রোমাঞ্চের বান আনে, আর কোথাও কি ব্রেন্ডন ম্যাককালাম সেই রোমাঞ্চ খুঁজে পান? নিউজিল্যান্ড অধিনায়কের ক্রিকেট ছাড়াও আরেকটা নেশা আছে। অকল্যান্ডের ঘোড়দৌড়ে কয়েকবার ঢুঁ মারলেই দেখতে পাবেন, ম্যাককালাম সেটির তন্ময় দর্শক। ঘোড়ার প্রতি অনেক আগে থেকেই আকর্ষণ, পরে সেটা সংক্রমিত হয়েছে ঘোড়দৌড়েও। সেটা শুধু শখেই সীমাবদ্ধ থাকেনি, ঘোড়দৌড়ে এবার মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন। ঘোড়া কিনবেন, কিনবেন আনুষঙ্গিক কিছু জিনিস। অঙ্কটা কত জানেন? ১ লাখ ডলার। নিউজিল্যান্ডের ঘোড়দৌড়ের একজন পথিকৃৎ ডেভিড ইলিস তো জানিয়েই দিয়েছেন, ম্যাককালামকে আস্তাবলে পেয়ে তাঁরা দারুণ উচ্ছ্বসিত। দেখা যাক, ঘোড়দৌড়ে ম্যাককালামের ভাগ্য কতটা খোলে! এএফপি।