চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিজেকেএস ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম আবাহনী। গতকাল তারা শতদল ক্লাবকে ৪১ রানে হারিয়ে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আবাহনী ৪৯.৫ ওভারে তোলে ১৬১ রান। সর্বোচ্চ ৫৪ রান করেন ইমরান। জবাবে শতদল ৪০.৩ ওভারে ১২০ রানে গুটিয়ে যায়। শতদলের রাশেদ সর্বোচ্চ ৩৭ রান করেন।
লিগের রানার্সআপ ব্রাদার্স আজ নিয়মরক্ষার ম্যাচে রাইজিং স্টারের মুখোমুখি হবে। ব্রাদার্স জিতলে তাদের পয়েন্টও ২৮ হবে। তবে মুখোমুখি লড়াইয়ে ব্রাদার্স এর আগে আবাহনীর কাছে হেরে যায়। তাই গতকাল শিরোপা জয়ের উল্লাস করে আবাহনী।