চট্টগ্রাম পর্ব শেষে

সবচেয়ে বেশি রান

৪১.৪২ গড়ে ২৯০ রান। তিনটি ফিফটি। এই পরিসংখ্যান একটা জায়গায় সবার ওপরে রেখেছে তামিম ইকবালকে। চলতি বিপিএলে সবচেয়ে বেশি রানের মালিক চিটাগং ভাইকিংস অধিনায়ক। সবচেয়ে বেশি ফিফটিও তাঁর। এখানেই শেষ নয়, সবচেয়ে বেশি ৯টি ছক্কা তাঁর, টুর্নামেন্টের সবচেয়ে বড় ১৪০ রানের জুটিটির অংশীদারও তিনি, তিলকরত্নে দিলশানের সঙ্গে।
সবচেয়ে বেশি উইকেট
চট্টগ্রাম পর্ব শুরুর আগে ৮ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন সাকিব আল হাসান। চট্টগ্রামে রংপুর রাইডার্স অধিনায়ককে ছুঁয়ে ফেললেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের আবু হায়দার। দুজনেরই উইকেট ১৩টি। তবে সাকিবের চেয়ে ৬ ওভার বেশি বল করেছেন আবু হায়দার। বোলিং গড়েও তাঁর (১৪.৫৩) চেয়ে এগিয়ে সাকিব (৯.২৩)।
হ্যাটট্রিক
কেভন কুপারের পর ইনিংসে ৫ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার বরিশালের আল আমিন হোসেন। তবে একটা জায়গায় সবাইকে
ছাপিয়ে প্রথম আল আমিন—এবারের আসরের একমাত্র হ্যাটট্রিকটি তাঁর।
সর্বোচ্চ ইনিংস
দেশি-বিদেশি অনেক তারকাই খেলছেন, ব্যাটে ঝড় তোলার জন্য যাঁরা বিখ্যাত। তাঁদের কাতারে কেউ হয়তো এভিন লুইসকে রাখবেন না। কিন্তু এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিটি ব্রায়ান লারার দেশের বাঁহাতি এই ব্যাটসম্যানের। বরিশালের হয়ে ঢাকার বিপক্ষে ৬৫ বলে তাঁর অপরাজিত ১০১ রান টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিও।
সেরা বোলিং
৪-১-১৫-৫! এ পর্যন্ত তৃতীয় বিপিএলের সেরা বোলিং। বরিশাল বুলসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে কেভন কুপার্সের। ত্রিনিদাদ ও টোবাগোর ডানহাতি এই পেসার টুর্নামেন্টের বোলিং গড়েও সবার ওপরে। ১৯ ওভার বল করে ৯৪ রানে নিয়েছেন ১১ উইকেট। গড় ৮.৫৪। ওভারপ্রতি রান দিয়েছেন ৪.৯৪।
উইকেটের পেছনে সাঙ্গা
তামিম ও দিলশানের (২২৮) পর সবচেয়ে বেশি ২২৪ রান তাঁর, দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটিও তাঁর। তবে এবারের বিপিএলে ব্যাটসম্যানের চেয়ে উইকেটরক্ষক হিসেবেই বেশি উজ্জ্বল কুমার সাঙ্গাকারা। সবচেয়ে বেশি ১২টি ডিসমিসাল তাঁর, দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিমের ডিসমিসাল ৬টি। এক ম্যাচে সবচেয়ে বেশি ৪টি ডিসমিসালও সাঙ্গার।

১৮৮/৮ দলীয় সর্বোচ্চ
রংপুর
চট্টগ্রামের বিপক্ষে
৮২ দলীয় সর্বনিম্ন রংপুর
কুমিল্লার বিপক্ষে
৬৯ রানে বড় জয় রংপুরের
১০ উইকেটে বড় জয় চট্টগ্রামের
১৪২.০০ সেরা ব্যাটিং গড় মারলন স্যামুয়েলসের
২৫২.৯৮ সেরা স্ট্রাইক রেটের ইনিংস থিসারা পেরেরার
৫৪ এক ইনিংসে খরুচে বোলারের রান, বোলার দিলশান মুনাবীরা
৬ সবচেয়ে বেশি ক্যাচ জিয়াউর রহমানের