প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বোয় সদ্যসমাপ্ত টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৫৩ রান তুলতে শ্রীলঙ্কা ব্যাট করেছে মাত্র ২৬.৩ ওভার। অর্থাৎ চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কা ওভারপ্রতি তুলেছে ৫.৭৭ রান! কমপক্ষে ২৫ ওভার লম্বা ইনিংসগুলোর মধ্যে ওভারপিছু বেশি রান তোলায় এটির অবস্থান চারে। ওভারপ্রতি ৬.৮২ রান নিয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে কিংস্টন টেস্টে গ্রিনিজ-হেইন্স-ভিভরা টি-টোয়েন্টি স্টাইলে ২৫.২ ওভারে তুলেছিলেন ১৭৩ রান! দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ওভারপিছু ৫.৮৯ রান। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিডনিতে ২৯.১ ওভারে ১৭২ করেছিল স্বাগতিক দল। ওভারপ্রতি ৫.৭৭ রান তোলার উদাহরণ আছে ইংল্যান্ডেরও। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে ৩৫.৩ ওভারে ২০৫ রান তুলেছিলেন গুচ-আথারটন-হিকরা।