চতুর্থ ইনিংসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও পারলেন না টিম সাউদি। ২০ বারের চেষ্টাতেও নিউজিল্যান্ডের পেসার পারলেন না টেস্টের চতুর্থ ইনিংসে ৩ উইকেটের বেশি পেতে। টেস্টের চতুর্থ ইনিংসে যেসব বোলার কমপক্ষে ৩০ উইকেট নিয়েছেন তাঁদের মধ্যে একমাত্র সাউদিই কখনো তিনের বেশি উইকেট নিতে পারেননি। ডানেডিন টেস্টের শেষ ইনিংসের ৩ উইকেটসহ চতুর্থ ইনিংসে মোট ৩০ উইকেট সাউদির। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাচের শেষ ইনিংসে সাউদির চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু ড্যানিয়েল ভেট্টোরি (৩৬) ও স্যার রিচার্ড হ্যাডলি (৩২)। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে ৩০ বা তার বেশি উইকেট নিয়েছেন ৫২ জন। এদের তিনজনই শুধু শেষ ইনিংসে এক শর বেশি উইকেট নিয়েছেন। ৫৩ ইনিংসে ১৩৮ উইকেট নিয়ে সবার ওপরে শেন ওয়ার্ন। ৩৫ ইনিংসে ১০৬ উইকেট মুত্তিয়া মুরালিধরনের। ওয়ার্নের সমান ইনিংসে ১০৩ উইকেট গ্লেন ম্যাকগ্রার।