চতুর্থ ইনিংসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ হ্যাডলি
জর্জ হ্যাডলি

চতুর্থ ইনিংসে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা অনেক দিন থেকেই ইউনিস খানের। দেশের পক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ইনিংসটাও এখন তাঁর। কাল পাল্লেকেলেতে অপরাজিত ১৭১ রান করে ইউনিস পেছনে ফেললেন সেলিম মালিককে। মালিক ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতেই করেছিলেন ১৫৫ রান। ম্যাচটা অবশ্য ড্র হয়েছিল। টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ইনিংসের তালিকায় ইউনিসের অবস্থান ১৫ নম্বরে। সর্বোচ্চ ইনিংসটা জর্জ হ্যাডলির। ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ১৯৩০ সালে কিংস্টনে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ২২৩ রান। টেস্টে চতুর্থ ইনিংসে এটাই প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর দুই শ পেরিয়েছেন ইংল্যান্ডের বিল এডরিচ (২১৯), ভারতের সুনীল গাভাস্কার (২২১), ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ (২১৪*) ও নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল (২২২)।