বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ ইনিংসে ফিফটি করেছিলেন অ্যালিস্টার কুক। ইংল্যান্ড অধিনায়ক চতুর্থ ইনিংসে ফিফটি পেলেন বিশাখাপত্তনম টেস্টেও। টানা এই দুই ফিফটিসহ ম্যাচের চতুর্থ ইনিংসে কুকের পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ১১টি। গতকালের এই ফিফটিতেই পূর্বসূরি মাইক আথারটনকে ছুঁলেন কুক। কুকের মতো ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আথারটনও টেস্টের চতুর্থ ইনিংসে ১১ বার পঞ্চাশ পেরিয়েছেন। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে কুক-আথারটনের চেয়ে ৫০ ছাড়ানো ইনিংস বেশি খেলেছেন শুধু চারজন। এঁদের তিনজন শিবনারায়ণ চন্দরপল, ক্রিস গেইল ও গ্রায়েম স্মিথ যৌথভাবে আছেন সবার ওপরে। টেস্টে রান তাড়া করতে নেমে ১৩ বার ৫০ পেরিয়েছেন এই ত্রয়ী। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক পাকিস্তানের ইউনিস খান (৫)।
চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি পঞ্চাশ
ইনিংস ১০০ ৫০
১৩ শিবনারায়ণ চন্দরপল ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ২ ১১
১৩ ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ৪৩ ০ ১৩
১৩ গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকা ৪১ ৪ ৯
১২ সুনীল গাভাস্কার ভারত ৩৩ ৪ ৮
১১ মাইক আথারটন ইংল্যান্ড ৩৯ ২ ৯
১১ অ্যালিস্টার কুক ইংল্যান্ড ৪৯ ২ ৯
১১ জ্যাক ক্যালিস দ. আফ্রিকা ৪৭ ১ ১০