টেস্টে চতুর্থ ইনিংসের সেঞ্চুরি হইচই ফেলার জন্য যথেষ্ট। ক্ষয়ে যাওয়া উইকেটে ব্যাটসম্যানদের যে বেশ কষ্ট করেই রান করতে হয়। শচীন টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানেরও ক্যারিয়ার গড়ের চেয়ে চতুর্থ ইনিংসের ব্যাটিং গড় অনেক কম। পাঁচবার তিন অঙ্ক ছুঁয়েই চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক পাকিস্তানের ইউনিস খান। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়া বোলারের নামটাও চমকে দেবে। টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি আটবার ৫ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। সাতবার করে ৫ উইকেট নিয়ে এরপরই আছেন সর্বকালের সেরা দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। কাগিসো রাবাদা কি পারবেন এই দলে যোগ দিতে, চতুর্থ ইনিংসে মাত্র চারবার বল করেই যে কাল দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার!
টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট
ইনিংস উইকেট সেরা গড়
৮ রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) ৩২ ৭৭ ৭/৪৮ ২০.৭৫
৭ মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ৩৫ ১০৬ ৮/৪৬ ২১.০১
৭ শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ৫৩ ১৩৮ ৮/৭১ ২৩.১৪
৫ রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ১২ ৪৩ ৭/৫৯ ১৬.৬০
৫ বিষাণ সিং বেদি (ভারত) ২৩ ৬০ ৬/৪২ ১৪.৪৬
৫ অনিল কুম্বলে (ভারত) ৩৫ ৯৪ ১০/৭৪ ২২.৩৯
৫ গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ৫৩ ১০৩ ৮/২৪ ১৯.৪৯
৫ ডেল স্টেইন (দ. আফ্রিকা) ২৩ ৪৮ ৫/৩৩ ২৩.৬৪
৫ ওয়াসিম আকরাম (পাকিস্তান) ২৯ ৫৯ ৫/৪৩ ২১.৬৬