চতুর্থ ওয়ানডেতেও পাকিস্তানকে হারাল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতেও পাকিস্তানকে হারাল ইংল্যান্ড। চার উইকেট হাতে রেখে সহজে জয় তুলে নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করে। জবাবে ইংল্যান্ড ১২ বল বাকি থাকতে জয় তুলে নেয়। ইংল্যান্ডের টানা চতুর্থ জয়ে বড় ভূমিকা রাখেন ইংল্যান্ডের স্টোকস ও বেয়ারস্টো। ৭০ বলে স্টোকস করেন ৬৯ রান। আর ৮৩ বল খেলে বেয়ারস্টো করেন ৬১ রান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বেয়ারস্টো। অন্যদিকে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন আজহার আলী। ১০৪ বলে ৮০ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান ইমাদ ওয়াসিম। তিনি ৪১ বল খেলে ৫৭ রান করেন।
উল্লেখ্য, এই ওয়ানডে সিরিজে দেশ-জাতির সীমা ছাড়িয়ে বিশ্ব রেকর্ডই করে ইংল্যান্ড দল। ৫০ ওভার শেষে ৩ উইকেটে ৪৪৪ রান ইংল্যান্ডের।